প্রয়াত দে মিগেলের পরিবারকে টিকিট বিক্রির পুরো আয় দেবে রোনালদোর ক্লাব
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের প্রয়াত স্ট্রাইকার হেসুস দে মিগেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর সহমালিকানায় থাকা ক্লাব আলমেরিয়া। নিজেদের মাঠে টেনেরিফের বিপক্ষে আসন্ন ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ দে মিগেলের পরিবারের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাবটি। পাশাপাশি ম্যাচটি দেখতে তার পরিবারকে আন্তরিক আমন্ত্রণও জানিয়েছে আলমেরিয়া।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১:৫৮